22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

থানায় আটক এক ছাগল, দাবিদার একাধিক

গৃহপালিত পশু ছাগল। লালন-পালন করা হয় বাসা-বাড়ি কিংবা খামারে। সেই পশু যদি কারো ক্ষতি পিপিকরে তাকে দেওয়া হয় খোয়াড়ে। কিন্তু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। সেই পশু ছাগলকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

থানা কর্মকর্তা বলছেন, ‘প্রকৃত মালিককে খুঁজে পেলে ছাগলটি ফেরত দেওয়া হবে।’ সেই কর্মকর্তা আরও বলছেন যে, ‘ছাগলটির দাবিদার একাধিক।’

খোঁজ নিয়ে জানা যায়,রানীশংকৈল উপজেলা পরিষদের সন্নিকটে আব্দুস সালাম মধুর একটি ছাগল হারিয়ে যায়। হারানোর ১৭দিন পর ছাগলের মালিক খোঁজ পায় যে ছাগলটি থানায় আটক রয়েছে।

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, ‘ছাগলের একাধিক মালিক দাবিদার থাকায় তা দেওয়া যায়নি। প্রকৃত মালিক পেলে ছাগলটি তার কাছে হস্তান্তর করা হবে।’

তবে নিজেকে প্রকৃত মালিক দাবি করেছেন আব্দুস সালাম মধু। তিনি বলেন, ‘গত ৩ জুন আমার একটি ছাগল উপজেলা পরিষদ ক্যাম্পাসে গেলে ইউএনও’র আনসার বাহিনী’র সদস্যরা ১৫দিন ধরে ছাগলটিকে আটক করে রাখেন। বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করলে তিনি ছাগলটিকে থানায় হস্তান্তর করেন।’

তিনি আরও বলেন, ‘থানায় স্থানীয় সাবেক কাউন্সিলর ফজলুসহ একাধিকবার যোগাযোগ করা হলেও ছাগলটিকে থানা-পুলিশ ছেড়ে দেয়নি।’

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে এক পরিবারের ৪ কঙ্কাল চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন