২৬/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ফুল ছেড়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুল ছেড়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (২৪ মে) রাত ৯টা থেকে ১১টা রাত পর্যন্ত উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে হওয়া ওই সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে দোকানপাট,বাড়িঘর ভাংচুর ও আগুন দেওয়া হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি স্থানীয় মহাজনবাড়ি ও সরকার বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। পরে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল। ওই সময় স্থানীয় মহাজন বাড়ির একটি ছেলে পাশে একটি কবরস্থান ফুল ছিড়ে নিয়ে আসে। একই সময় সরকার বাড়ির এক ছেলে স্কুলের আঙ্গিনা থেকে একটি ফুল ছিড়ে। এ সময় ফুল ছেড়া নিয়ে উভয়ের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। পরববর্তীতে এই বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে ৭ জন পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পুলিশের ব্যবহৃত সরকারি গাড়িও ভাংচুর করা হয়।

এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, খবর পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএ/

দেখুন: অপরাজিতা ফুলের চা, যেখানে ব্যবহার করা হয় না কোনো চাপাতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন