28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহ ত্রিশাল পৌরসভার গণ শুনানী ও বাজেট ঘোষণা

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩২ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


বুধবার দুপুরে ত্রিশাল পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরভার প্রশাসক ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি। এসময় তিনি ত্রিশাল পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করে সাংবাদিক ও পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১কোটি ৩৫ লাখ ১হাজার ৯৬৮ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২১কোটি ৫০লাখ টাকা।

রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১১কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা।

পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর আহাম্মদ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম, জিয়াউল বারী, ত্রিশাল উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন প্রমূখ।

বাজেট ঘোষণায় সাংবাদিক ও পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি।

পড়ুন: নাটোরে ৪ ট্রাকের সংঘর্ষে ৪ ঘন্টা যানজট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে

দেখুন: ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের কমিটিতে বিতর্কিত ব্যক্তি, প্রতিবাদে বিক্ষোভ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন