বিজ্ঞাপন

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তনের আহ্বান শাহজাহানের

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, তাদের দল কখনও ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করতে চায়। তিনি বলেন, বিএনপি একটি সেবামূলক দল হিসেবে কাজ করতে চায় এবং একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চায়।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ জুন) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীতে বিএনপি আয়োজিত পথসভায় এ বক্তব্য দেন তিনি। এর আগে সোনাপুর-ঢাকা মহাসড়কে হাজারো নেতাকর্মী তার জন্য জমায়েত হন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এবং আগের আন্দোলনের মাধ্যমে জনগণ সেই মালিকানা ফিরে পেয়েছিল, যদিও তা ধরে রাখা যায়নি। মতপার্থক্য দূর করে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও স্বাধীনতা রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

পথসভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তৃতায় তিনি তাদের আবেগপূর্ণ উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি অতীতে গুরুতর অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এবং জানান বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

এনএ/

দেখুন: আগামী নির্বাচনে কী করবে দেবর-ভাবীর জাতীয় পার্টি?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন