বিজ্ঞাপন

আজ ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় আসছে। প্রতিনিধিদলটি ৫ থেকে ৭ মে পর্যন্ত ঢাকা সফর করবে। মূলত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৪ মে) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি কার্যকর হলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বিনিয়োগের বাধা কমবে এবং বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আসবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি—অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)—সই হয় গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিন দিন আগে। এই চুক্তির আওতায় বাংলাদেশকে ১৩১টি শর্ত এবং যুক্তরাষ্ট্রকে মাত্র ৬টি শর্ত মানতে হবে।

চুক্তিটি নিয়ে ইতোমধ্যে দেশে নানা সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানের কথা বলছেন।

যদিও চুক্তিটি এখনো কার্যকর হয়নি, এরই মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য কেনার চুক্তি করছে—যা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

পড়ুন : পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন