বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মৌসুমি ফল উৎসব শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করেন তারা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: রেজাউল করিম এই ফল উৎসবের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
এ বিষয়ে জবি শিবির সেক্রেটারি মো: রিয়াজুল ইসলাম বলেন, জ্যৈষ্ঠ মাস ফল উৎসবের মাস। যারা ঢাকায় থাকে তারা এই উৎসবের আমেজ অনুভব করতে পারেন না। মৌসুমী ফলের উৎসব যাতে কিছুটা বজায় রাখা যায় সেইজন্যই আমাদের আজকের আয়োজন। আজকের ফল উৎসবে ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলকেই অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে জবি উপাচার্য বলেন, শিবিরের ঐ উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো দেখেও অন্যান্য ছাত্র সংগঠনগুলোও শিক্ষার্থীদের জন্য কাজ করবে।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: দৌলতদিয়ার পদ্মার এক কাতল মাছের দাম- ৩৯ হাজার টাকা
দেখুন: প্লে-অফে যেতে খুলনা-বরিশালের কঠিন সমীকরণ
ইম/


