দীর্ঘদিনের অপেক্ষা ও নানা আলোচনা-পর্যালোচনার পর অবশেষে গঠিত হলো বামন্দী বাসস্ট্যান্ড বাজারের আংশিক কমিটি।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টায় বাজার কমিটির ৩য় বৈঠকে সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ বাচ্চু বিশ্বাস। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কায়কোবাদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজেদুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মামুন আল আজাদ-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির অনুমোদন সংক্রান্ত একটি ঘোষণাপত্রে কমিটির প্রধান উপদেষ্টা মো. সাইদুর রহমান টেবু স্বাক্ষর করেছেন। এতে বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ কমিটির মাধ্যমে বাজারের দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাজারে শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনায় নবগঠিত কমিটি সক্রিয় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার।
উল্লেখ্য, বামন্দী বাসস্ট্যান্ড এলাকার বাজারটি স্থানীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে কার্যকর বাজার কমিটি না থাকায় নানাবিধ সমস্যা ও বিশৃঙ্খলার সম্মুখীন হচ্ছিলেন ব্যবসায়ীরা।
নতুন আংশিক কমিটির মাধ্যমে অব্যবস্থাপনার অবসান ঘটবে এবং ব্যবসায়ী সমাজ এক নতুন গতির সন্ধান পাবে বলে আশা করা হচ্ছে।
এনএ/


