বিজ্ঞাপন

মেহেরপুরে বিদেশি পিস্তল ও বোমাসহ আটক এক

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল বোমাসহ রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলী (৫০) আটক হয়েছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৭ জুন) ভোরে উপজেলার এলাঙ্গী গ্রামে নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক জাফর আলী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিম এবং পুলিশের সদস্যরা অংশ নেয়। জাফর আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্র ও ককটেল কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/

দেখুন: মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল ও শর্টগান উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন