২৪/০২/২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৪/০২/২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাখির সঙ্গে ধাক্কা: শাহজালালে বিমানের জরুরি অবতরণ, নিরাপদে যাত্রীরা

১৫৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতারণ করেছে। উড্ডয়নের পর পর  বিমানে পাখির আঘাতে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে মিনিট ত্রিশের ব্যবধানে পাইলট বিমান টি শাহজালালে নিরাপদে অবতারণ করান। তবে যাত্রী, ক্রু সবাই নিরাপদ ছিলেন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্য হয়তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল ৮টা ২৬ মিনিটে। এতে ছিলেন ৭ জন ক্রু ও ১৫৪ জন যাত্রী। সফল উড্ডয়নের ৩০ মিনিট পার না হতেই বাঁধে বিপত্তি। ফলে আড়াই হাজার ফুট উচ্চতায় পৌছে ফিরে আসে বিমানটি। পাখির আঘাতে ইঞ্জিনে সমস্যা দেখতে পান পাইলট। যাত্রী ও বিমানের নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্ত নেন আবারও শাহজালালে ফেরার।

কিছুক্ষণ আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে নিরাপদে অবতারণ করে বিমানটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ জানায় উড্ডয়নের পরপরই পাখি আঘাত হানে বিমানটিতে। পরে সমস্যা দেখা যায় ইঞ্জিনে। তবে যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদ ও অক্ষত আছেন।

বিমানটি নিরাপদে অবতারণের পরে যাত্রীদের সবাইকে  ১টা ৪৫ মিনিটে অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠানো হয়। সেইসাথে এই ফ্লাইটের কারিগরি পর্যালোচনা শেষে সন্ধ্যা ৭টা নাগাদ ফ্লাই করার কথা জানান কতৃপক্ষ।

পাইলটের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। সেইসাথে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হওয়ায় খুশি বিমান কতৃপক্ষ।

এনএ/

দেখুন: ‘শীতে চাঁদে যায়, পানিতে ঘুমায়’ রহস্যময় পাখি আবাবিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন