26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন। আহতদের মধ্যে ১০ জন সামরিক, বাকি ১৯ জন বেসামরিক।

শনিবার প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তার বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক কনভয়ের সাথে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণ হলে ১৩ জন সেনা সদ্য নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়।

এ ছাড়াও বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে ছয়জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন পুলিশ কর্মকর্তা।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি শাখা। মূলত, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। 

ইসলামাবাদ অভিযোগ করেছে যে, তার পশ্চিমা প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। তবে এই দাবি  অস্বীকার করেছে তালেবানরা।

পড়ুন: পাকিস্তানের পরমাণু কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করেছিলো ইসরায়েল-ভারত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন