বিজ্ঞাপন

আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৮০ কোটি

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৮০ কোটি টাকা।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৪ হাজার ৮৬২ দশমিক ৩৯ পয়েন্টে ও ১ হাজার ৬৫ দশমিক ৫৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩০ দশমিক ৯৯ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৪টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৭৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৪৩ দশমিক ৮৭ পয়েন্টে ও ৮ হাজার ২২৫ দশমিক ০১ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯ দশমিক ৮৯ পয়েন্টে ও ১১ হাজার ৬২১ দশমিক ৯৩ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ৯০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৮৬৩ দশমিক ৭৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকার।

লেনদেন হওয়া ৫৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ৭টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির।

পড়ুন: শেয়ারবাজার: এনবিআরের সহযোগীতা চায় ডিএসই

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন