০১/০৩/২০২৬, ১৩:০৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে ভারতীয় নারী আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। রোববার দিবাগত রাত ১০টার দিকে সীমান্ত পিলার-৬০/১০৫ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ভারতীয় নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

বিজিবি জানিয়েছে, ভারতীয় ওই নারী গত ২ বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তিনি যশোরের ঝিকরগাছা থানার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস করছিলেন। এর আগে গত ২৫ এপ্রিল অবৈধভাবে ওই নারী ভারতে প্রবেশের চেষ্টাকালে কুমিল্লাপাড়া বিওপি’র বিজিবি সদস্যদের হাতে আটক হন। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। ওই ঘটনায় ভারতীয় ওই নারীর নামে মামলা দায়ের করে পুলিশ। মামলার জেরে ৫০ দিন কারাভোগের পরে মুক্তি পেয়ে গত রোববার দ্বিতীয় দফায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ওই নারী। পরে তাকে আটক করে সোমবার দুপুরে পুনরায় মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: দিনাজপুরে চাম্পাগাড়-এর উদ্যোগে ঐতিহাসিক সন্তাল বিদ্রোহ দিবস উদযাপন

দেখুন: হাসিনার পতনের পর ছাত্রদের সঙ্গে যে কথা হয়েছিলো তারেক রহমানের |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন