সাফের দল ঘোষণা বাংলাদেশের, নতুন মুখ রোনান-মাহি

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই স্কোয়াডে দুটি বড় চমক উপহার দিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন দুই প্রবাসী তরুণ তুর্কি—রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান।

বাংলাদেশি বংশোদ্ভূত রোনান ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম নজর কাড়েন। ওই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। রোনান গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জেতান। এরপর ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও একটি গোল করেন। গ্রুপপর্বে করেন এক গোলে সহায়তা।

রোনানের মতো প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহি খান। এই ফুটবলার চলতি মৌসুমে ৭ ম্যাচে করেছেন ৯ গোল। মাহি এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশের মাটিতে আয়োজিত হতে যাওয়া ১৫তম সাফ মাঠে গড়াবে আগামী ৫ নভেম্বর। লাল সবুজের প্রতিনিধিরা ভুটানের বিপক্ষে ওই দিনই প্রথম ম্যাচ খেলতে নামবে। ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। মোট দুটি গ্রুপে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হবে। এই দুই গ্রুপ থেকে ৪টি দল সেমিফাইনালে যাবে। সেমির দুটি ম্যাচ হবে ১৪ নভেম্বর। ফাইনাল ১৭ নভেম্বর।

বাংলাদেশ স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান ও মাহি খান।

বিজ্ঞাপন

পড়ুন : জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন আফগানিস্তান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন