২৪/০২/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৪/০২/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই-আগস্ট গণহত্যা

৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুলসহ অভিযুক্ত করা হয়েছে ১৬ জনকে।

বিজ্ঞাপন
৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বুধবার (০২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এদিন, সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

 গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

 প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।// সাকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন