১২/০২/২০২৬, ১৯:১৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর পরশুরামে সাড়ে ৩ কোটি টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

ফেনীর পরশুরাম পৌরসভার অধীনে ফেনী-বিলোনিয়া প্রধান সড়ক থেকে পশ্চিম পার্শ্ব পরশুরাম উপজেলা সড়ক পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় প্যাকেজ নং LGCRRP/PARSHURAM/2024-25/W-03 (টেন্ডার আইডি নং ১০৪২৫৯১) অনুযায়ী প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই কাজের চুক্তি স্বাক্ষর হয় ১২ মার্চ পরশুরাম পৌরসভার প্রশাসক আরিফুর রহমান এবং মেসার্স অনলাইন ট্রেডসের মধ্যে।

কাজের শুরু থেকে মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান খুবই নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করছে এবং রাতের অন্ধকারে ঢালাই দিয়ে অনিয়ম আড়াল করার চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দা নুর আহম্মদ মাষ্টার বলেন, “খুবই নিম্নমানের কাজ হচ্ছে। কখন কাজ হয় আমরা জানিই না। এভাবে চলতে থাকলে এই রাস্তা বেশিদিন টিকবে না।” স্থানীয় সাহ আলম টিটু অভিযোগ করেন, “রাতে ঢালাই দেওয়া হচ্ছে যেন কেউ বুঝতে না পারে।”

মো. ইয়াছিন জানান, “কাদা মিশ্রিত বালু দিয়ে কাজ করছে, যা টেকসই হবে না।” স্থানীয় মন্জুর আহম্মেদ মাসুদ বলেন, “ঠিকাদার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে না।” ব্যবসায়ী মানিক জানান, “এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তার পুরোটাই নিম্নমানের।”

এ বিষয়ে পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল আলিম বলেন, “কাজে কিছু অনিয়ম হয়েছে। আমরা ঠিকাদারকে জানিয়েছি, ফলে তারা দুই দিন কাজ বন্ধ রেখে আজ আবার কাজ শুরু করেছে।”

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান জানান, “যদি অনিয়মের প্রমাণ মেলে, অবশ্যই ঠিকাদার ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয়রা দ্রুত কাজের মান যাচাই ও যথাযথ তদারকির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীর দাগনভূঞায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন