২৮/০২/২০২৬, ১৩:৩১ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় ১ শিশু নিহত

‎পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় সামিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলায় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, ‎নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে  দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

‎এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, মোটরসাইকেলের চাপায় ৭ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন: বুড়িচংয়ে জমির বিরোধে ২ লাখ টাকায় খুন প্রবাসীর স্ত্রী, ৪ জন গ্রেপ্তার

দেখুন: মহিষের কাঁচা দুধের দই আমেরিকান স্ট্যান্ডার্ড | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন