২৬/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এগারো কেজি গাঁজাসহ নেত্রকোনার ২ মাদক ব‌্যবসা‌য়ী র‌্যাবের হা‌তে গ্রেপ্তার

এগারো কেজি গাঁজাসহ নেত্রকোনার দুই মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর কি‌শোরগঞ্জ ক‌্যাম্প। জব্দকৃত এসব মাদ‌কের আনুমা‌নিক অবৈধ বাজার মূল‌্য দুই লক্ষ ২০ হাজার টাকা।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত দুই মাদক ব‌্যবসা‌য়ী হ‌লেন, একজন নেত্রকোনার মদন উপ‌জেলার বালালী গ্রামের আদম আলীর ছে‌লে শাহ আলম (৩২)। আরেকজন একই জেলার কেন্দুয়া উপ‌জেলার চংনোয়াগাঁও গ্রা‌মের আব্দুস সোবাহা‌নের ছে‌লে মো. খাইরুল ইসলাম (৩০)।

শুক্রব‌ার (৪ জুলাই) সকাল ১০টার দি‌কে র‌্যাব-১৪ এর অ‌ধিনায়‌কের প‌ক্ষে এতথ‌্য জানান মি‌ডিয়া অ‌ফিসার।

এরআগে গত বৃহস্প‌তিব‌ার দিনগত রাত দেড়টার দি‌কে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন রশিদাবাদ এলাকায় অভিযান পরিচালনা ক‌রে ওই দুজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হয় র‌্যা‌বের আভিযানিক এক‌টি দল।

র‌্যাবের পক্ষ থে‌কে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জের সদর থানা পু‌লি‌শের কা‌ছে আলামতসহ তা‌দের‌কে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: ঝিনাইগাতীতে বিএনপির আলোচনা সভা ও কর্মশালা শুরু

দেখুন: ধর্মঘটের কারণে স্থবির নৌ-পরিবহন ব্যবস্থা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন