০২/০৩/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এনসিটির দায়িত্ব বুঝে নিল ড্রাইডক

চট্টগ্রাম বন্দরের ‘নিউমরিং কনটেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। এর ফলে এনসিটিতে দীর্ঘ ১৭ বছর পর সাইফ পাওয়ার টেকের অধ্যায়ের সমাপ্তি ঘটলো।

বিজ্ঞাপন

রোববার মধ্যরাত থেকে আগামি ৬ মাসের জন্য ড্রাইডক এনসিটি পরিচালনার ভার বুঝে নিয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ডিপিএম পদ্ধতিতে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ড্রাইডক।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক নাগরিককে জানান, পরবর্তীতে নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত এনসিটি পরিচালনা করবে ড্রাইডক।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন নাগরিককে জানান, তাদের লোকবল এনসিটিতে কাজ করবে।

চিটাগং কনটেইনার টার্মিনালে -সিসিটিতে সাইফ পাওয়ার টেকের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট শাটডাউনে স্থবির চট্টগ্রাম বন্দর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন