১২/০২/২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়ছে । আজ সোমবার (৭ জুলাই) ভোরের দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে। এসময় একনলা রাইফেল, শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয় ।

সেনাবাহিনী সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান পরিচালোনা করা হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র আরো জানায়, পরে উদ্ধারকরা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

পড়ুন: পার্বত্য উপদেষ্টা ও যুগ্ম সচিবের পদত্যাগের দাবি

দেখুন: পঞ্চগড়ে যৌথ রিট্রিট প্যারেড করেছে বিজিবি-বিএসএফ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন