পটুয়াখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীত করনসহ ৬ দফা বাস্তবায়নের দাবীতে পটুয়াখালী জেলা পর্যায় স্বাস্থ্য সহকারী ও সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের অবস্থান কর্মসূচী পালিত।
মঙ্গলবলার (৮ জুলাই) বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় সামনে অবস্থান কর্মসূচীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তিন শতাধিক স্বাস্থ্য সহকারি ও স্বাস্থ্য পরিদর্শক নারী- পুরুষ অংশগ্রহন করেন।
এ সময় উক্তদাবী দ্রুত সময় বাস্তবায়ন করার দাবীতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো. আল আমিন মৃধা, সাংগঠনিক সম্পাদক শামীম হাওলাদার, সদস্য মোহসীন মাহমুদ, জেলা স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক ইশতেজাহান শিরিন, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, স্বাস্থ্য সহকারি জুলিয়া নাসরিন, খলিলুর রহমান, দেলোয়ার বিশ্বাস প্র্রমুখ।
পড়ুন : পটুয়াখালীতে ২১৫৪ পিস ইয়াবা ও ১টি দেশীয় অস্ত্রসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড


