22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পেশাজীবী পরিবহন শ্রমিকদের জন্য এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বাসস্ট্যান্ডের পাটগোদাম শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা মালিক সমিতি ও শ্রমিক মোটরযান ইউনিয়নের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ ও বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের সহযোগিতায়

বিজ্ঞাপন

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জায়েদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নাহিদ, ক্যাপ্টেন নাহিয়ান, জেলা মালিক সমিতির সদস্য সচিব রতন আকন্দ, জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক টি আই জহিরুল ইসলাম বিআরটিএর সহকারি পরিচালক আবু নাঈম, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের কার্যকারি সভাপতি মোজাম্মেল হক মানিক,সহসভাপতি আজাহারুর ইসলাম হারুন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় চালকদের ট্রাফিক আইন, নিরাপদ চালনা ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে শতাধিক ট্রাক বাস চালক অংশগ্রহণ করেন।


পড়ুন: কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত জেরে হামলা, থানায় অভিযোগ

দেখুন: ঢাকা নগর পরিবহন সেবা ব্যর্থ করতে একটি মহল তৎপর 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন