32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১২ শিক্ষকের বিদ্যালয়ে ২ বছরেও এসএসসি পরীক্ষায় পাস করেনি কেউ

নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় চার শিক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা যায়। ২০২৫ সালে ওই বিদ্যালয় থেকে ৪জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এর আগেও ২০২৪, সালে বিদ্যালয়টির দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেনি।

জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন। বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় ২০১১ সালের জানুয়ারি মাসে। কাগজে কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১৭৫ জন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় সরজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে তালা বন্ধ পাওয়া যায়। মাঠে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টি বেশিরভাগ সময় বন্ধ থাকে। মাঝে মধ্যে দুই একজন শিক্ষক-কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সারা পাওয়া যায়নি। পরে তার বাড়িতে গেলেও দেখা পাওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান মুঠোফোনে বলেন, এবার এসএসসি পরীক্ষার্থী চার জন ছিলেন। তবে কেউ পাশ করেনি।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ২০২৪ সালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুই শিক্ষার্থী অংশ নেয় এসএসসি পরীক্ষায়। এবার অংশ নেয় ৪ জন। পর পর দুই বার ফলাফল শূন্য। কেন এমন ফলাফল হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে ২ কিলোমিটার লুপলাইনে ২ হাজার স্লিপার উধাও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন