১৩/০২/২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকার রাঙাশ্রী কমিউনিটি সেন্টারে জেলা সমন্বয় সভা এ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। এতে আরও উপস্থিতি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সংগঠক ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হক, জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা, যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা দেশের যুব সমাজকে মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজী, ফ্যাসিবাদ ও দলীয় শৃঙ্খল থেকে মুক্ত করে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলে দেশের সম্পদে পরিণত করার কথা জানিয়েছেন।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) বলেন, জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় শক্তি। জাতীয় যুবশক্তির হাত ধরেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে আমরা বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকা রাখব। আমরা সংগঠনের একে-অন্যের সহযোগিতায় দুর্বার গতিতে এগিয়ে যাব। রাজনীতির মাঠে আমাদের কোনো সহযোদ্ধাকে যদি কেউ প্রতিহত করতে চায়, আমরা সবাই মিলে কঠিন প্রতিরোধ গড়ে তুলব।

বিজ্ঞাপন

পড়ুন: সচল হয়নি রাঙামাটির লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন