22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জ্যঠাতো ভাই নিহত

গাইবান্ধা সাদুল্লাপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে  জ্যাঠাতো ভাই ফুয়াদ হোসেন (৫০) নিহত হয়েছেন। শুক্রবার  বিকেলে উপজেলার রসুলপুর  ইউনিয়নের মিরপুর গ্রামে এ  ঘটনা ঘটে।  নিহত ফুয়াদ হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত্যু আফজাল হোসেনের ছেলে।

ঘটনার পর অভিযুক্ত  মামুন মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার আজ রাতে বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার  বিকেলে  জমি বন্ধকের টাকা  আদায়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে ফুয়াদের পিঠে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা  জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফুয়াদ হত্যায় অভিযুক্ত  মামুন মিয়াকে গ্রেফতারে করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধায় ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন