19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে জিতল বাংলাদেশ

বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠেন পাতুম নিশঙ্কা। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও টাইগারদের ভুগিয়েছেন এই ওপেনার। আজও বিপজ্জনক হয়ে উঠছিলেন নিশঙ্কা। অবশেষে রিশাদ হোসেনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরাস্ত হলেন এই ডানহাতি। নিশঙ্কার বিদায়ের পর চামিকা করুণারত্নেকেও ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিলেন এই লেগ স্পিনার। শেষ পর্যন্ত ৮৩ রানে জিতল বাংলাদেশ। ফলে তিন-ম্যাচের সিরিজে সমতা আনল টাইগাররা।

রোববার (১৩ জুলাই) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এ ছাড়া ৪৮ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা।


৩০ রানে ৪ উইকেট হারানোর পর নিশঙ্কা ও দাসুন শানাকার জুটিতে ঘুরে দাঁড়াচ্ছিল শ্রীলঙ্কা। ৪১ রানের জুটি গড়েন তারা। ১১তম ওভারে বল করতে আসা রিশাদের প্রথম বলেই ৪ মারেন নিশঙ্কা। পরের বলেই ফের বড় শট খেলতে ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। রিশাদের খাটো লেন্থের লেগ ব্রেকের লাইন মিস করেন নিশঙ্কা। স্টাম্প ভাঙতে দেরি করেননি লিটন।

আউট হওয়ার আগে ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন নিশঙ্কা। এক বল পরে করুনারত্নেকেও ফেরান রিশাদ। বল বুঝতে ভুল করে রিশাদের হাতেই সহজ ক্যাচ তুলে দেন করুণারত্নে, ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

পরের ওভারে জ্বলে ওঠেন মিরাজ। তার ওভারের প্রথম বলটি উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন বিপজ্জনক হয়ে ওঠা শানাকা। আউট হওয়ার আগে ১৬ বলে ২ চারে ২০ রান করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন