বিজ্ঞাপন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা ও পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) “সুপার পরিকল্পনায় স্মার্ট পরিবার, নিশ্চিত হোক সুখময় আগামীর অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা শুধু একটি স্বাস্থ্য ইস্যু নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা বলেন, যুবসমাজকে সচেতন করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এসময় জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলক সিংহ, মেডিকেল অফিসার (এসসিএইচএফপি) বিজয় প্রকাশ, মিথি নংমিন, দিলিপ সরকার এবং প্রতিমা রানি পন্ডিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

পড়ুন: বাস মালিকদের কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা

দেখুন: চাঁদাবাজিতে বন্ধ আমতলী-গুলশান সড়ক উন্নয়নকাজ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন