১০/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সরকারের দুই উপদেষ্টা। সোমবার বিকাল ৩টার দিকে গাড়িযোগে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

উপদেষ্টাদ্বয় ক্যাম্পে পৌঁছার পর পর্যবেক্ষণ টাওয়ারে উঠেন। ওখানে দাঁড়িয়ে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফারুক ই আজম বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের প্রতি বিশ্ব সম্প্রদায়েরও বড় দায় আছে। এত দিন ধরে যে সহায়তা দিয়ে আসছে এটা কমে গেলে সংকট সৃষ্টি হবে। এই সংকট তো বাংলাদেশের একার বহন করার কথা না। বিশ্ব সম্পদ্রায়সহ সকলকে মিলে এই সংকট মোকাবিলা করতে হবে। তা না হলে তো এটা অমানবিক হবে। তাই সরকারের পক্ষ থেকে সবসময় বাস্তবতাটা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরছি।

ত্রাণ উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছি। ক্যাম্পের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণ করা হবে। যা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস্তবায়ন হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্যাম্পের নিরাপত্তার জন্য দেয়া কাঁটাতার নষ্ট হয়ে গেছে। কিভাবে কাঁটাতারের বেড়া করা যায়, কিভাবে ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো যায় সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে সকালে উপদেষ্টাদ্বয় কক্সবাজার শহরে পৃথক কর্মসূচিতে অংশ নেন।

পড়ুন: লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, কটুক্তি ও গুপ্ত সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ

দেখুন: সড়ক দুর্ঘটনা রোধে অগ্রগতি কী | বলা না বলা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন