গত জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ও আত্মত্যাগকে স্মরনীয় করে রাখতে ১৪ জুলাই কে নারী দিবস হিসেবে ঘোষনা করেছে সরকার। এরই প্রেক্ষিতে পটুয়াখালীতে নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।
আজ ১৪ জুলাই সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এ দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, স্থানীয় সরকার উপ-সচিব জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাসুদ উল আলম, পটুয়াখালী প্রেসক্লাবে আহবায়ক সহ অন্যান্যরা।
এসময় জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জুলাই আগষ্টের আন্দলনকারী শিক্ষার্থীরা তাদের উপর হামলার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে সকল অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল। জুলাই আগষ্টের যে সকল নারী আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে সম্মান জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামীতে নারী পুরুষ সকলে মিলে দেশের কল্যানে কাজ করতে হবে তাহলেই জুলাই আগষ্টের আত্মত্যাগ সফল হবে।
পড়ুন: বাঁধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন
দেখুন: মেট্রোরেলের নিচে সড়ক ও নর্দমা নির্মাণে কারসাজির অভিযোগ
ইম/


