22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ ও শোক দিবস পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও শোক দিবস পালিত হয়েছে। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ ও রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে দিবসটি পালিত হয়।

বুধবার কালো ব্যাজ ধারণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।এরপর জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ত্রিশালের শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ,লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব মো. অলিউল্লাহ, গবেষণা ও সমপ্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবীরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

আ. হ. ম. এনামুল হক লিটন ও মোছা. নাজমুন নাহারের সন্তান ইনতিশারুল হক ৫ আগস্ট (২০২৪) গাজীপুরের মাওনা চৌরাস্তায় শাহাদাত বরণ করেন । কবর জিয়ারত শেষে শহিদ ইনতিশারের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় তিনি শহীদের চাচার সাথে কুশল বিনিময় করেন এবং সান্তনা দেন। এদিকে জুলাই আন্দোলনে শহিদগণের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহিদ ও শোক দিবসকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহ ত্রিশাল পৌরসভার গণ শুনানী ও বাজেট ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন