জয়পুরহাটের কালাই উপজেলার ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্টেন একাডেমির আবাসিক হোস্টেল থেকে দুই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজরা হলেন, মাহিশা তাহসিন ও শিখা আক্তার মৌ।
জানা গেছে, গত ১৪ জুলাই (রবিবার) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে ওই প্রতিষ্ঠানের হোস্টেল থেকে বের হয় তারা। তবে শ্রেণিকক্ষে উপস্থিত না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকেরা তাৎক্ষণিকভাবে খোঁজ শুরু করেন। সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান চালিয়েও তাদের কোনো খোঁজ মেলেনি। এ অবস্থায় কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্টেন একাডেমির অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার জানান, ঘটনাটি খুবই উদ্বেগজনক। যদি কেউ মাহিশা বা শিখার সন্ধান পান, তাহলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান বা পরিবারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
পড়ুন : জয়পুরহাটে অটোরাইচ মিলে কাজ করতে গিয়ে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর


