ইউক্রেনের রাশিয়ায় হামলা চালানো ঠিক হবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা করার কোনো পরিকল্পনা করে থাকেন, সে ক্ষেত্রে তা বাতিল করা উচিত।
সম্প্রতি এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য উৎসাহিত করছেন ট্রাম্প। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশের পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনকে যে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়েছে, তা জেলেনস্কি মস্কোতে হামলার জন্য ব্যবহারের করতে পারবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, এটা উচিত হবে না। মস্কোয় হামলা চালানো কখনও তাঁর জন্য উচিত হবে না।
গত সোমবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রয়টার্স জানায়, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকিতে মোটেও বিচলিত না হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরং ইউক্রেনে যুদ্ধ চালিয়েই যেতে চান, যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা তার শান্তির শর্তগুলো নিয়ে তৎপর হয়। লড়াই চলতে থাকার সঙ্গে সঙ্গে ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রার কারণে পুতিন দেশটির আরও অঞ্চল দখলে নেওয়ার দাবিও করতে পারেন। ক্রেমলিন ঘনিষ্ঠ তিন রুশ কর্মকর্তা একথা বলেছেন। এএফপি জানায়, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজে ইউক্রেনের ড্রোন হামলায় ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পড়ুন: চীনের ‘লগইংক’ ব্যবহারে ওয়াশিংটনের আপত্তি
দেখুন: কি হয়েছিল সন্তানসম্ভবা রহিমার সাথে
ইম/


