বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের উপব্যবস্থাপক জমি অধিগ্রহণে অতিরিক্ত টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের ৩১নং গ্যাস কূপের জন্য ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে বেশী ক্ষতিপূরণ 8 দেয়ার কথা বলে জমির মালিকদের কাছ থেকে কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা ও নন্দনপুর গ্রামে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা জানান, সুতিয়ারা গ্রামে গ্যাস নতুন কূপ অনুসন্ধানের জন্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডের উপব্যবস্থাপক (এস্টেট) কাজী মাইনুল হোসেনের নেতৃত্বে একটি চক্র অধিগ্রহনকৃত ভূমির বেশি ক্ষতিপূরণ পাইয়ে দেবার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি গ্রামবাসীর কাছ থেকে জমি ভাড়া নিয়ে সেখানে স্থাপনা নির্মাণ করে কয়েকগুণ বেশি ক্ষতিপূরণের টাকা আদায়ের কৌশল নিয়েছে। তাদের দাবি অনুযায়ী টাকা দিতে না পারলে প্রকৃত ক্ষতিগ্রস্থ ভূমি মালিককেও ক্ষতির পরিমান কম দেখানো হয়। এসব ঘটনার প্রমাণ ও অডিও রেকর্ডও রয়েছে ভুক্তভোগীদের কাছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধত্বন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সংক্ষুদ্ধ এলাকাবাসী কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করেন।

পড়ুন: গোপালগঞ্জের শহর জুড়ে সুনসান-নীরবতা, মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

দেখুন: রাস্তায় কলম বিক্রেতা থেকে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন