বিজ্ঞাপন

জয়পুরহাটে এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৪

জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি, আলিম, বিএমটি ও ভোকেশনাল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত চারটি বিভাগের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৯৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬৪ জন। জেলার কোথাও কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এইচএসসি (সাধারণ) শাখার ভূগোল ২য় পত্র পরীক্ষায় ১,৫০৭ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১,৪৬৮ জন। অনুপস্থিত ৩৯ জনের মধ্যে ১৯ জন ছাত্র ও ২০ জন ছাত্রী। এদিকে, আলিম পর্যায়ে ‘আল ফিকহ ১ম পত্র’ পরীক্ষায় ৬৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭১ জন অংশ নেন; মাত্র ৪ জন অনুপস্থিত, যার মধ্যে ছাত্র ও ছাত্রী সমান ২ জন করে। অপরদিকে, এইচএসসি বিএমটি শাখায় ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২’ বিষয়ের পরীক্ষায় মোট ১,০৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১,০২৭ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ১৭ জনের মধ্যে ছাত্র ১৩ জন ও ছাত্রী ৪ জন। এছাড়া এইচএসসি ভোকেশনাল পর্যায়ে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষায় ৭৭ জনের মধ্যে অংশ নেন ৭৩ জন। অনুপস্থিত ৪ জনের মধ্যে ছাত্র ২ ও ছাত্রী ২ জন।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম শাখা, শিক্ষা ও কল্যাণ) আব্দুর রউফ বলেন, পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও প্রশাসনিক নজরদারির ফলে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে অটোরাইচ মিলে কাজ করতে গিয়ে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন