২৭/০২/২০২৬, ১৯:৩২ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কটুক্তি করায় এবং সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিসের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের পুত্র ও কেন্দ্রীয় ড্যাব সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শোয়েব রহমান বাপ্পি,ঝিনাইদহ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আসলাম হোসেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক আতিক উজ্জল, যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক আকাশ আহমেদ উজ্জ্বল, সহ-আইন সম্পাদক আবু সালেহ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন খান সহ প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করতে গুপ্ত সংগঠনের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার শুরু করেছে ৭১ এর পরাজিত শক্তি। এসময় বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন