বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার বাজুস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লা রোডস্থ ইউসুফ ম্যানশনের ৪র্থ তলায় বাজুস জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও কেক কাটা হয়।
বাজুস চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় ও সভাপতি মোঃ মোস্তফা ফুলমিয়ার সভাপতিত্বে কেক কাটা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি জয়রাম রায়, মানিক মজুমদার, অজিত সরকার, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ, জামিল আহমেদ, মাসুদ মাল, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার, কার্যকরী সদস্য নাজির উদ্দীন, সুবল সরকার ও তাপস পাল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬৬ সালে বাজুসের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং সামনের দিনগুলিতে সকল জুয়েলারী ব্যবসায়ীদেরকে বাজুসের পতাকা তলে এসে সুনাম ও সততার সহিত ব্যবসায় পরিচালনা করে গ্রাহক সন্তুষ্টি অর্জনে ব্যপক ভূমিকা পালনের আহ্বান জানানো হলো।
পড়ুন: গোপালগঞ্জ কারো কাছে বর্গা দেয়া হয়নি-চাঁদপুরে এনসিপি নেতারা
এস/


