১৮/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার হঠাৎ অসুস্থ, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। । চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে রাজধানীতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলার আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয় বলে জানিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম।

শামসুল হকেন শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, “বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন; তবে উনার হার্টের অবস্থা ততটা ভাল নয়। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে।”

এর আগে বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে নিজবাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন‌ এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতাবোধ করায় তাকে নিজবাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন