২৬/০২/২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও ৩১ দফা নিয়ে মুসল্লিদের সাথে মতবিনিময়

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। ১৮ জুলাই শুক্রবার বাদ জুমআ উপজেলার সদর ইউনিয়নের বাগবের এলাকায় স্থানীয় নেতা কর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে আমরা ও ছাত্র জনতা জুলাই আগষ্ট জুরে আন্দোলন করেছি। এতে যারা শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।

পাশাপাশি দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের জন্যে কি করতে যাচ্ছেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন, বেগম খালেদা জিয়ার অবদানকে ভুলে গিয়ে একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার করছে। তাই বাংলার জনগণকে জানতে হবে বিএনপি দেশের জন্যে কত যুগোপযোগী চিন্তা ও পরিকল্পনা করেছে। এ দেশের ৯৫ ভাগ মুসলমান। তাই মুসুল্লিদের কাছে দেশ গঠনের কথা আমরা তুলে ধরতে কাজ করছি।

বিজ্ঞাপন


পড়ুন: রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কলেজ শাখার উদ্বোধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন