১৪/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
21 C
Dhaka
১৪/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মসজিদ-মাদ্রাসা রাজনীতির জায়গা না : শেখ ফরিদ আহমেদ মানিক

বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, মসজিদ মাদ্রাসা রাজনীতির জায়গা না। কেননা মসজিদ একটি পবিত্র স্থান। ইবাদতের স্থান। জাতীয়তাবাদী দল জনগনের দল। ইবাদতের কাজ ছাড়া রাজনৈতিক কাজে কেউ যেনো মসজিদকে ব্যবহার করতে না পারে সেই দিকে সকলে সজাগ থাকতে হবে। আপনারা যারা মসজিদ মাদ্রাসায় আছেন তাদের বলতে চাই দুই একটি সংগঠন মসজিদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।আপনাদের সজাগ থাকতে হবে মসজিদ যেন ইসলামের হেফাজত ছাড়া কোন রাজনৈতিক কাজে ব্যবহারিত হতে না পারে।

১৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা ওলামা দলের আয়োজনে ২০২৪ এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের হাতে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জুলাই মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে অনেকে নিহত হয়েছে। ২০০৯ সাল থেকে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। অবশেষে ২০২৪ সালে ফ্যাসিবাদী সরকারকে আন্দোলনের মাধ্যমে আমরা পতন ঘটিয়েছি।

চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা জাকির হোসেন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম খান, মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন শেখ, ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক বিন ইয়ামিন, হাইমচর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাইনুদ্দিন। আলোচনা সভাশেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনূর রশীদ, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, আব্দুল কাদের বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক ফয়সাল আহমেদ বাহারসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাদ আছর চাঁদপুর জেলা বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মৌন মিছিলিটি শহরের জোড় পুকুরপাড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এই মৌন মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জ কারো কাছে বর্গা দেয়া হয়নি : চাঁদপুরে এনসিপি নেতারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন