23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনার জামায়াত আমিরসহ দুই নেতা নিহত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ (৫৫) এবং একই উপজেলার কর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫) নিহত হয়েছেন।

‎প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে, ফরিদপুরের ভাঙ্গা মডেল মসজিদের সামনে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যানবাহনকে পেছন দিক থেকে একটি অজ্ঞাত দ্রুতগামী যানবাহন ধাক্কা দিলে ‘আল-আমিন পরিবহন’-এর একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
‎ওই বাসেই ছিলেন খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ। তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

‎এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎নিহত মাওলানা আবু সাঈদ চালনা পৌরসভার বাসিন্দা এবং শহর আলীর পুত্র। তিনি জামায়াতে ইসলামীর খুলনা জেলার দাকোপ উপজেলা শাখার আমির ছিলেন।

‎অপরদিকে, পৃথক এক দুর্ঘটনায় গুরুতর আহত জামায়াত কর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫), পিতা মোঃ ইসমাইল শেখ, সাং- বাণী শান্তা
‎তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালেই চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

‎ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: বিএনপিসহ সব দলকে আমন্ত্রণ, ভোট-জোট ইস্যুতে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা

দেখুন: গাজার প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন