21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহ নগরীকে বসবাস যোগ্য করতে বৃক্ষরোপনের বিকল্প নেই

ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান বলেন, ময়মনসিংহ নগরীকে বসবাসযোগ্য করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। ময়মনসিংহ নগরীকে সবুজ বনায়নে রূপান্তরিত করতে সচেতন নাগরিক হিসেবে বৃক্ষ রোপন করতে হবে এবং বৃক্ষ রোপনে উৎসাহিত করতে হবে।গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করার জোর দাবি জানান এড. এম এ হান্নান ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমাান গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের বাঘমারা মেডিকেল হোস্টেল ও পাশ^বর্তী এলাকা, কৃষ্টপুর দক্ষিণ পাড়া, কৃষ্টপুর প্রাইমারী স্কুল, ভাটিকাশর মিশন স্কুল মোড়সহ আশ-পাশের খালি জায়গায় বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র মোরশেদ আলী, জিয়া পরিষদের আব্দুর রউফ, শ্রমিক দলের জিল্লু, মহানগর ছাত্রদলের ইমন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের মাঈনুল হাসান, আকিফ তানজিম, নূর এ জাওয়াত রুতাব, তাহলিন ইসলাম তিহাম, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সদস্য, রাফায়েত খান, মারুফ, তানবীর, শিশির, আকিব, ইলহাম, সন্ধি, রাতুল প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: খুলনায় ৫ জনের মৃত্যুর ঘটনায় মদ তৈরির হোতা ও বিক্রেতা আটক

দেখুন: নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল আ*টক ১০ 

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন