১২/০২/২০২৬, ২১:৫৯ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২১:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারত থেকে ফেরার পথে ছয় বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (২০ জুলাই) ভোরে ওই ছয় বাংলাদেশি দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন।

ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

পরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।

তাৎক্ষণিক আটকদের পরিচয় জানা না গেলেও বিজিবি জানায়, তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন