২১/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুর শহরের গড়পাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে প্রিন্স(১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দুপুরে হাজী ইদ্রিস আলীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক প্রিন্স মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের পুকুরের পূর্ব পাশের একটি বাড়িতে দরজা বন্ধ অবস্থায় এক যুবক জালানার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা দরজা ভেঙে নিহত প্রিন্সের মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসির শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

পড়ুন: মেহেরপুরে মরা গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে কারাদণ্ড

দেখুন: যেভাবে বাঁধল ঢাবি সাত কলেজ সংঘর্ষ! | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন