বিজ্ঞাপন

বিমান বিধ্বস্তে আহতদের সুস্থতা কামনায় নোয়াখালীতে বিএনপির দোয়া ও মোনাজাত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় নোয়াখালীতে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি।

আজ মঙ্গলবার বাদ আছর নোয়াখালী জেলা জামে মসজিদে জেলা বিএনপির আয়োজনে আয়োজিত দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এসময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান রায়হান প্রমূখ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন