২৫/০২/২০২৬, ১৫:০৯ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৫:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দুর্গাপুরে প্রদীপ প্রজ্বালন

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিতি সকলে। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, কবি মাহমুদুল হাসান শাওন, সাংবাদিক ওয়ালী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র সহ সংগঠনের সদস্যরা।

অংশগ্রহণকারীরা বলেন, উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে।সন্তানহারা মা-বাবার কান্না সারা দেশের মানুষকে শোকার্ত করে তুলেছে।আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যাতে আর কোনো বিদ্যালয়ের ওপর এমন দূর্ঘটনা না ঘটে, তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা৷

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনায় টিসিবির চাল কালোবাজারী, পলাতক আসামি ‘চ্যাম্পিয়ন’ গ্রেপ্তার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন