32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈকতে ময়মনসিংহ জিলা স্কুলের দুদিনের জমজমাট বীচ ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট

প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কক্সবাজার সৈকতের বেলাভূমিতে ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের দু’দিনব্যাপী জমজমাট বীচ ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

আয়োজনে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিবের অধিনায়কত্বে ফুটসালে টিম সহরোয়ারদী চ্যাম্পিয়ন আর ভলিবলে চ্যম্পিয়ন হয় নাগরিক টিভির সাখাওয়াত হোসেনের অধিনায়কত্বে টিম নজরুল। স্কুলটির ১৯৬৮ থেকে ২০১৯ ব্যাচের কয়েকশ প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার টুর্নামেন্টে অংশ নেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুক্র ও শনিবার (২৫ ও ২৬ জুলাই) কলাতলীর ওশান প্যারাডাইস ও ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্ট সৈকত তীরে জমজমাট ক্রীড়া আসরটি চলে। জাতীয় দলের দেশ সেরা সাবেক কিংবদন্তি ফুটবলার আলফাজ আহমেদ, উমতিয়াজ আহমেদ নকীব, জুলফিকার মাহমুদ মিন্টু ও আতাউর রহমান খানের অধিনায়কত্বে চারটি টিম খেলায় অংশ নেয়। চ্যাম্পিয়ন ও অংশ নেয়া প্রতিটি টিমকেই পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন


ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের সভাপতি মারুফুল হক ফেরদৌস জানান, ২০১৬ সালে মময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত এ ক্লাব ইতোপূর্বে রেকর্ড ৪৫টি ব্যাচ নিয়ে স্কুল প্রাঙ্গণে টুর্নামেন্ট আয়োজন করে। এবাই প্রথম সংগঠনটি ময়মনসিংহ এবং জিলা স্কুলের গন্ডি পেড়িয়ে ১৯৬৮ ব্যাচ থেকে শুরু করে ২০১৯ ব্যাচ পর্যন্ত প্রায় ২৭টি ব্যাচের ২ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বীচ ফুটসাল ও ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

টুর্নামেন্টে বিশেষ চমক ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৯০ দশকের সাড়াজাগানো দেশ বরেণ্য ফুটবল তারকা আলফাজ আহমেদ, উমতিয়াজ আহমেদ নকীব, জুলফিকার মাহমুদ মিন্টু ও আতাউর রহমান খানের অংশগ্রহণ।

বীচ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সমন্বয়ক এবং ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী রাসেল জানান, সৈকত তীরে টুর্নামেন্ট আয়োজনের মূললক্ষ্য ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার আর স্কুল জীবনের স্মৃতি ভাগাভাগি করা। স্মৃতিচারণের পাশাপাশি আবেগ ভালোবাসা বিনিময় ও পারিবারিক ভাবেও সম্পর্ক স্থাপন পরবর্তী প্রজন্মের কাছে একটি শিক্ষনীয় ও আদর্শ উদাহরণ হিসেবে স্থাপন করার প্রচেষ্টা ছিল এটি।


সংগঠনের মিডিয়া সেক্রেটারি সাখাওয়াত হোসেন জানান, দুইদিনের আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ক্লাবটির উপদেষ্টা ও ১৯৭১ ব্যাচের প্রাক্তন ছাত্র শেখ আমজাদ আলি, পুলিশের সাবেক এডিশনাল ডিআইজি এবং ১৯৭৮ ব্যাচের ছাত্র মাহফুজুল হক সিদ্দিক, দেশবরেণ্য স্থপতি এবং ১৯৭৯ ব্যাচের ছাত্র মাসুদুর রহমান খান, ক্লাবটির কার্যকরী কমিটির সভাপতি দেশবরেণ্য ফুটবল কোচ এবং ১৯৮৪ ব্যাচের ছাত্র মারুফুল হক ফেরদৌস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ১৯৯১ ব্যাচের ছাত্র এমদাদ উল্লাহ রাজু এবং শরিফুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক ও ১৯৯৫ ব্যাচের ছাত্র আরিফ চৌধুরী রাসেল, এডমিন সেক্রেটারি ও ১৯৯৫ ব্যাচের ছাত্র শরিফুজ্জামান সোহেল, অর্গানাইজিং সেক্রেটারি এবং ২০০০ ব্যাচের ছাত্র মো. হাবিব উল্লাহ বাবু, স্পোর্টস সেক্রেটারি আরিফুর রহমান রবিন, জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারি সোহাগ আহমদসহ স্ব স্ব ক্ষেত্রে খ্যাতনামা অনেকেই অংশ নেন।

দুই দিনের এই আয়োজনে আরো ছিল খেলার সঙ্গে আড্ডা, স্মৃতিচারণ আর পুরস্কার বিতরণী। সন্ধ্যায় পুরস্কার হস্তান্তর করা হয়। কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বীচকর্মী, জেলা ক্রীড়া সংস্থা, রেফারি এসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা আয়োজনে সাবির্ক সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান সংগঠন নেতৃবৃন্দ।

পড়ুন : কক্সবাজারে নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করেছেন : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন