১২/০২/২০২৬, ৮:১২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে। যেখানে একটি ঘটনায় বিশ জন আসামি হওয়ার কথা সেখানে আসামি করা হয়েছে দুশজনকে। এ কারণে তদন্তকাজে দেরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ বিকেলে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় প্রধান সড়কের পাশে মুন্সিগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নির্মিত “জুলাই শহিদ স্মতিস্তম্ভ” আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন,কিছু কিছু মামলায় ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। খুব দ্রুত যাতে সব মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের সকলের কবর সংরক্ষণ ও বাঁধাই করে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। এছাড়া গণভবনকে জাদুঘরে রূপান্তর করার কাজও এগিয়ে চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন ও সাড়ে পনের বছরের ঘটনাগুলোকে সামনে রেখে কাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই যোদ্ধারা সংগ্রাম করেছিলো। তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ চলছে।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহিদ পরিবারের সদস্য ও উপদেষ্টাদ্বয়, ঢাকা রেঞ্জ ডি আইজি এবং স্থানীয় প্রশাসন।

পরে শহিদ পরিবারের সদস্যদের সাথে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্টাদ্বয়।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সিগঞ্জে ৭৫৬ কোটি টাকার ইকো কনটেইনার পোর্ট নির্মাণে পরিকল্পনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন