১২/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে নারী ফুটবল দল গঠিত

খাগড়াছড়ি জেলার ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও সম্ভাবনাময়ী প্রতিভা তুলে ধরার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল গঠন করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্রিড়া মোদি তরুণীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুনছে।

এসব নারী খেলোয়াড় দলকে এগিয়ে নিতে খাগড়াছড়ি রিজিয়ন জেলা পরিষদ ও জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা চেকের মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছে।

রবিবার খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে এসব আথিক সহযোগিতার চেক নারী দলের মাঝে প্রদান করা হয়।

এ সময় খাগড়াছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সদর রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন সহ নারী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সদস্যদের প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা উন্নয়ন, মানসিক দৃঢ়তা খেলোয়াড়সুলভ শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি রিজিয়ন। তাদের থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে তারা যেন জাতীয় দলে খেলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ মহৎ কাজে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গণ্যমান্য ব্যক্তিবর্গ আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছেন। যা সত্যিই অনুপ্রেরণাদায়ী।
এদল শুধু খাগড়াছড়ির গর্ব নয়; একদিন জাতীয় ক্রীড়াঙ্গনেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে। এ প্রচেষ্টার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পাহাড়ের সৌন্দর্যে ময়লার দাগ: খাগড়াছড়ি পৌরসভার অবহেলার গল্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন