২১/০২/২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে বসতঘরের ওপর দেওয়াল ধসে মা-ছেলে আহত

রাঙামাটি জেলা শহরের জেলা পরিষদের পেছনের এলাকায় একটি বসতঘরের ওপর দেওয়াল ধসে পড়েছে। এ ঘটনায় ঘরে থাকা মা-ছেলে আহত হন। সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

দেওয়াল ধসের ঘটনায় আহতরা হলেন- ওই এলাকার মো. জসিমের স্ত্রী রোজি আক্তার (৩৫) ও ছেলে মো. রানা (৯) আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জেলা পরিষদের পেছন দেওয়াল ধিসে একটি টিনিশেড বসতঘর ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস নিয়ে উদ্ধার অভিযান করে। দুর্ঘটনায় আহত ওই পরিবারের মা-ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত পরিবারকে চিকিৎসার জন্য তাৎক্ষনিক আর্থিক সহায়তা দেয় সদর উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা বলেন, বসতঘরের ওপর দেওয়াল ধসের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র হিসেবে রাণী দয়াময়ী স্কুল প্রস্তুত করা হয়েছে।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

দেখুন: নতুন বাংলাদেশের সূচনা ১ জুলাই ২০২৪ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন