29.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৮:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শাহজিবাজার গ্রিডে আগুন লাগায় বিদ্যুৎহীন হবিগঞ্জ

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সারা হবিগঞ্জ জেলায়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণ আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন