বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আজও ছিল স্পিন সহায়ক। প্রথম ওভার থেকেই বল টার্ন করছিল। তবে সেই টার্নিং ট্র্যাকে সাইফ হাসান ও সৌম্য সরকার দেখালেন ভিন্ন মানসিকতা আত্মরক্ষায় নয়, বরং আক্রমণকেই বানালেন কৌশল। দিনের শেষে ৫০ ওভার ব্যাট করে ২৯৬ রান করে বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচই ছিল লো স্কোরিং। রান পেতে বেশ বেগ পেতে হয়েছে ব্যাটারদের। তবে আজ মিরপুরের স্পিন স্বর্গে দাপট দেখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। তাদের রেকর্ড গড়া জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যর্থতায় রানের গতিতে ভাটা পড়ে। তাওহিদ হৃদয়-নাজমুল শান্তদের ধীরগতির ব্যাটিংয়ের ফলে তিনশ রানও স্পর্শ করতে পারেনি বাংলাদেশ।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। এ ছাড়া ৮০ রান করেছেন সাইফ।

বিজ্ঞাপন

পড়ুন : সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন